**সম্পাদকীয়**
অবশেষে সরকারি এডওয়ার্ড কলেজের বার্ষিক ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। এজন্য আমি আনন্দিত। কলেজ ম্যাগাজিনে শিক্ষার্থীদের কাঁচা হাতের লেখা, নানাবিধ স্বপ্ন, দ্রোহ এবং সমকালীন ভাবনার অপূর্ব প্রতিচ্ছবি ফুটে ওঠে। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি তরুণ প্রাণের সেই উচ্ছ্বাসকে মলাটবদ্ধ করতে। আমাদের শিক্ষার্থীদের কলমে আগামীর নেতৃত্ব ও মেধার যে সম্ভাবনা ফুটে উঠেছে, তা প্রশংসার দাবিদার। ম্যাগাজিন প্রকাশের বিভিন্ন পর্যায়ে শ্রদ্ধাভাজন অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ-আল-মামুন মহোদয় দিকনির্দেশনা দিয়েছেন। এজন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্পাদকীয় পরিষদের সকল সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাই; তাঁরা মূল্যবান সময় ও শ্রম দিয়ে সহায়তা করেছেন। যে সকল শিক্ষার্থী লেখা ও চিত্রকর্ম দিয়ে ম্যাগাজিনকে প্রাণবন্ত করেছে, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। ম্যাগাজিনে ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়। আমরা যে-কোনো গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করবো। আশা করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে এবং সাহিত্যপ্রাণ প্রজন্ম গঠনে সহায়ক হবে। ধন্যবাদান্তে (মোঃ রুহুল আমিন) আহ্বায়ক, ম্যাগাজিন কমিটি এবং সহযোগী অধ্যাপক, বাংলা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা