**পরিচালকের বাণী**

বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার বার্ষিক ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ সৃজনশীল উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। মানসম্মত কলেজ-ম্যাগাজিন কেবল শিক্ষার্থীদের লেখালেখির সুযোগই দেয় না; বরং তাদের যৌক্তিক চিন্তার বিকাশ এবং সৃজনশীল সত্তাকে জাগ্রত করে। আমি আশা করি, সরকারি এডওয়ার্ড কলেজের এ ম্যাগাজিনে শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিফলন ঘটবে। সরকারি এডওয়ার্ড কলেজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসেবে দীর্ঘকাল ধরে শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে আসছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের সাহিত্য ও সংস্কৃতি চর্চার চলমান ধারা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সম্প্রীতি, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাবে বলে আমার বিশ্বাস। আমি এ ম্যাগাজিনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। --- (প্রফেসর মোঃ নাজমুল হক) পরিচালক, কলেজ ও প্রশাসন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

রুপপুর পারমানবিক চূল্লী , প্রফেসর মোঃ লুৎফর রহমান
The Sailor of the Seven Seas , translated by Noor-E-Alam
সম্পাদকীয়
**Department of Political Science**, Professor Md. Abdul Hamid