Splash
**আমরা**

মোঃ তাহিদুল হক আমাদের মনে ঝড়ের বৈশাখ, বসন্ত পাশাপাশি, আমাদের মনে কোলাহল, প্রেম, আনন্দ—গান—হাসি। সারা রাত জেগে বন্ধুদের মেলা, বন্ধুর আবদার, আমাদের চোখে জেগেছে স্বপ্ন উদ্দাম অবতার। আমাদের ব্যথা, আমাদের সুখ, আমাদের কথা, প্রিয় সব মুখ, আমাদের বুকে আমাদের আশা স্বার্থের অবরোধ, দৃষ্টি মেলায় বৃষ্টির নেশা, সূর্যের পোড়া রোদ। আয় ছুটে আয় বন্ধু আমার, জোছনা-জোয়ার রাত, ঘর ছাড়া মন বড়ই ব্যাকুল, গিটারে উঠেছে হাত। আয় দল বেঁধে আয় বন্ধুরা— গলায় বাঁধরে সুর, গানের খেলায় প্রাণের মেলায় নিকট হয়েছে দূর। আমাদের মন, আমাদের ছায়া, আমাদের প্রেম, বিরহের মায়া, আমাদের পথে বার্তাবাহক নতুনের চিরকুট— আমরা অশনি আকাশ আলোর দীপ্তি করেছি লুট। কবি: প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
asus
hajitoto
hajitoto
hajitoto
hajitoto